Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

শনিবার দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট, দু’দিনের মধ্যেই টাকা তুলে রাখুন এটিএম থেকে, আর্জি বিভিন্ন ব্যাঙ্কের

শনিবার দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট, দু’দিনের মধ্যেই টাকা তুলে রাখুন এটিএম থেকে, আর্জি বিভিন্ন ব্যাঙ্কের

ব্যাঙ্কের কোনও কাজ থাকলে তা করিয়ে নিন দুদিনের মধ্যেই। এই শনিবার মাসের তৃতীয় শনিবার হলেও ধর্মঘটের জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক। বেশ কয়েকটি দাবি নিয়ে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অথবা AIBEA।

১৯ নভেম্বর ব্যাঙ্ক ধর্মঘট আর রবিবার এমনিতেই ছুটি থাকার ফলে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অথবা AIBEA এর পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে ও ব্যাঙ্কের কর্মীদের নিরাপত্তার দাবিতে এই ধর্মঘট।

দেশব্যাপী ব্যাঙ্ক বন্ধ থাকার ফলে এটিএম পরিষেবাও ব্যাহত হতে পারে। নগদ টাকার ঘাটতি দেখা দিতে পারে। তাই দুদিনের মধ্যেই এটিএম থেকে টাকা তুলে নেওয়ার আর্জি জানানো হয়েছে বিভিন্ন ব্যাঙ্কের তরফে।

আরও পড়ুন: ২২ বছরের পুরনো মামলায় মোদী বিরোধী গুজরাতের বরখাস্ত আইপিএস অফিসার সঞ্জীব ভাট গ্রেফতার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation