উৎসবের মরশুমে খাদ্য রসিকদের জন্য খারাপ খবর। বাজারে চড়া মুরগির মাংসের দাম। কলকাতার বিভিন্ন বাজারে কাটা মুরগির মাংসের দাম কেজি প্রতি ২২০ টাকা থেকে ২৩০ টাকা কিলো। দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।
আরও পড়ুন: শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার ট্রেন চলতে পারে আগামী বছরই, টুইট রেলমন্ত্রকের
ব্যবসায়ীদের আশঙ্কা মুরগির মাংসের দাম কমার সম্ভাবনা এখন নেই। উৎসবের মরশুম, পিকনিক করার সময় সামনেই। এই অবস্থায় মুরগির মাংসের দাম এখন কমবেই না। ৩০০ টাকা অবধি দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মাঝে একটু দাম কমেছিল মুরগির মাংসের। সেইসময় স্বস্তি পেয়েছিল সাধারণ মানুষ। কিন্তু সামনেই বড়দিন, নতুন বছর আর পিকনিক করার মরশুম। আর এই সময় কলকাতা সহ গোটা রাজ্যে এক ধাক্কায় অনেকটা দাম বেড়ে গিয়েছে মুরগির মাংসের।




