Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হাওয়া অফিসের

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হাওয়া অফিসের

হাওয়া অফিস আগেই জানিয়েছিল সপ্তাহ শেষে তাপমাত্রার পারদ নামতে পারে ২ থেকে ৩ ডিগ্রি। সেইমত কলকাতার তাপমাত্রাও নেমে গিয়েছে ১৪ ডিগ্রিতে। জেলাগুলিতেও কোথাও কোথাও তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে। ঝাড়খন্ড লাগোয়া জেলাগুলিতে ইতিমধ্যেই শৈতপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবারের মধ্যে ৪ ডিগ্রি পারদ পতন হতে পারে। কিছু কিছু জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় দিনেও কুয়াশা থাকবে। মালদা, কোচবিহার দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমে ১০ ডিগ্রির নীচে থাকবে তাপমাত্রার পারদ। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তুরে হাওয়ার দাপট জারি রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবারের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে চলতি সপ্তাহের শেষে। দার্জিলিং, কালিম্পং জেলার একাংশে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা নেই।

এদিন দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস।  কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে  সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: রাজ্যে প্রথম পেট্রলে সেঞ্চুরি উত্তরবঙ্গের দুই জেলার, কলকাতার কবে ১০০? প্রশ্ন আম জনতার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal