Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
26 June 2026

দেশের গোয়েন্দা সংস্থার প্রধানেই বাড়িতেই আত্মঘাতী CRPF জওয়ান

দেশের গোয়েন্দা সংস্থার প্রধানেই বাড়িতেই আত্মঘাতী CRPF জওয়ান

ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টরের বাড়িতে কর্মরত আত্মঘাতী হন এক CRPF জওয়ান। মৃতের নাম রাজবীর কুমার (৫৩)। শুক্রবার বিকেল ৪টে নাগাদ কর্মরত অবস্থায় তিনি আত্মঘাতী হয়।

আরও পড়ুন: মাঝ আকাশে জেট এয়ারের বিমানে যাত্রীদের নাক, কান দিয়ে রক্তপাত, আতঙ্ক

দিল্লির তুঘলক রোডে ভারতের অভ্যন্তরীন গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টরের সরকারি নিবাস। সেখানে রক্ষীর ডিউটি পড়েছিল রাজবীর কুমারের। শুক্রবার বিকেলে নিজের ডিউটির একে-৪৭ রাইফেল থেকে নিজের মাথায় গুলি চালান ওই CRPF জওয়ান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই জওয়ানের। তবে কী কারণে তিনি আত্মঘাতী হন তা এখনও জানা যায়নি। তবে জানা গিয়েছে, কিছুদিন আগেই ছুটি কাটিয়ে কাজে ফিরেছিলেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation