অরুণাচল প্রদেশে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার ‘চিতা’। বৃহস্পতিবার বোমডিলায় ভেঙে পড়ে ভারতীয় সেনার এই হেলিকপ্টার। এদিন সকাল ৯ টা ১৫ মিনিট নাগাদ এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারের। জানা গিয়েছে পশ্চিম বোমডিলার মান্দালার কাছে ভেঙে পড়েছে কপ্টারটি। কপ্টারটিতে দুইজন পাইলট ছিলেন বলে জানা গিয়েছে। কপ্টারটির পাইলটদের খোঁজে অনুসন্ধান শুরু হয়েছে। সূত্রের খবর, ‘চিতা’ একটি পাঁচ আসন বিশিষ্ট হেলিকপ্টার এবং এটি সবথেকে বেশি উচ্চতায় উড়তে বিশ্ব রেকর্ড করেছে।
অরুণাচল প্রদেশে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার ‘চিতা’, নিখোঁজ পাইলট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Nation



