Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

মোদীর বায়োপিক বন্ধের নির্দেশিকা নমো টিভির ক্ষেত্রেও প্রযোজ্য, বন্ধ হতে পারে সম্প্রচার

নরেন্দ্র মোদী ও বিজেপির বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠান সম্প্রচার করত নমো টিভি

মোদীর বায়োপিক বন্ধের নির্দেশিকা নমো টিভির ক্ষেত্রেও প্রযোজ্য, বন্ধ হতে পারে সম্প্রচার

বুধবারই নির্বাচন কমিশনের নির্দেশে ভোট শেষ হওয়া পর্যন্ত মোদীর বায়োপিকের মুক্তি ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। এই নিষেধাজ্ঞা নমো টিভির ক্ষেত্রেও প্রযোজ্য বলে সূত্রের খবর।

আরও পড়ুন: ১৬ ঘন্টার প্রথম মিটিংয়ের পর লখনউয়ে প্রিয়াঙ্কার দ্বিতীয় মিটিং ১৫ ঘন্টার, বাড়ি থেকে খাবার এনে মিটিংয়ে বসছেন নেতারা

মোদীর বায়োপিকের ব্যাপারে কমিশনের তরফে জানানো হয়েছে, কারও জীবনের উপর ভিত্তি করে তৈরি বায়োপিকের বিষয়বস্তু উদ্দেশ্যপ্রণোদিত বা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে। নির্বাচনের সময় এটা রাজনৈতিক ভারসাম্য নষ্ট করতে পারে। তাই নির্বাচনী আচরণ বিধি বলবৎ থাকা পর্যন্ত এই ছবি সিনেমা হল বা বৈদ্যুতিন মাধ্যমে দেখানো উচিত নয়। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, নমো টিভির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, তাই এক্ষেতেও সেই চ্যানেল সম্প্রচার বন্ধ করা হতে পারে। কমিশন সূত্রের খবর, নির্বাচনী আচরণ বিধি জারি থাকা অবস্থায় এই চ্যানেল দেখানো যাবে না।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation