Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

অবশেষে ডার্বিতে জয় ইস্টবেঙ্গলের, ২-০ ব্যবধানে পরাজয় মোহনবাগানের

অবশেষে ডার্বিতে জয় ইস্টবেঙ্গলের, ২-০ ব্যবধানে পরাজয় মোহনবাগানের

অবশেষে ডার্বিতে জয় এল ইস্টবেঙ্গলের। ২-০ ব্যবধানে মোহনবাগানকে পরাজিত করলো লাল হলুদ শিবির। শুক্রবার রিলায়্যান্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ইস্টবেঙ্গল জয় পেল। চলতি মরসুমে এই প্রথম সবুজ মেরুন শিবিরের বিরুদ্ধে জিতল ইস্টবেঙ্গল। নৈহাটি স্টেডিয়ামে শুক্রবার দুপুরে এই খেলা হয়।

 

ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোলই করেন কুশ ছেত্রী। ৩৪ মিনিটের মাথায় প্রথম গোল করেন কুশ ছেত্রী। এরপর ৬০ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটিও তিনিই করেন। এদিন ম্যাচের শুরু থেকে দাপট ছিল ইস্টবেঙ্গলের। যুব লিগে এর আগে দুই বার মোহনবাগানের বিরুদ্ধে খেলে ফেলেছে ইস্টবেঙ্গল। কিন্তু দুটো ম্যাচই ড্র হয়। এদিন নয় পেল ইস্টবেঙ্গল। আঞ্চলিক পর্বে পয়েন্টের বিচারে মোহনবাগানকে হারিয়ে শীর্ষস্থানে ইস্টবেঙ্গল ।

আরও পড়ুন: পিকের মস্তিষ্কপ্রসূত ইয়ুথ ইন পলিটিক্সে বিপুল সাড়া, প্রথমদিনই ১০ হাজার তরুণ-তরুণী যোগ দিলেন তৃণমূলে

 

জানা গিয়েছে, ১০ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ২৩ । সেখানে মোহনবাগান একধাপ পিছিয়ে । তাদের পয়েন্ট ২১ ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal