Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

কালবৈশাখীর দাপট, বজ্রাঘাতে মৃত্যু ২ জনের, আহত অনেকে

কালবৈশাখীর দাপট, বজ্রাঘাতে মৃত্যু ২ জনের, আহত অনেকে

বৃহস্পতিবার রাজ্যজুড়ে শুরু হয় কালবৈশাখীর দাপট। ঘন ঘন বাজ পড়েছে অনেক জায়গায়। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক যুবকের। আহত হয়েছেন আরও ৩ জন।

এদিন দুপুরে সামশেরগঞ্জ থানার লক্ষ্মীনগরে গঙ্গার ধারে এসেছিলেন সালাউদ্দিন শেখ নামে এক যুবক। নদীর একটি নৌকা ডাঙায় আনছিলেন আরও ৩ জন। সেইসময় বাজ পড়ে মৃত্যু হয় সালাউদ্দিন শেখের। গুরুতর আহত জন বাকি ৩ জন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নিয়ে যায় সামশেরগঞ্জের অনুপ নগর হাসপাতালে। সেখানেই সালাউদ্দিন শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

 

আরও পড়ুন: পাহাড়ে শিশুদের সঙ্গে গল্প, হাতে তুলে দিলেন উপহার, দেখুন মমতা ব্যানার্জির ভিডিও

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার যাদব নগর তাপস পাতর নামে এক ব্যাক্তির মৃত্যু হয়। পেশায় কৃষক তাপস চাষের কাজ করে বাড়ি ফিরছিলেন। সেইসময় বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁর। দুই ঘটনাতেই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal