Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

গরমের চেনা অস্বস্তি নেই, এক ধাক্কায় কমেছে বেশ কিছুটা তাপমাত্রাও; মঙ্গলেও কি জেলায় জেলায় বৃষ্টি! 

গরমের চেনা অস্বস্তি নেই, এক ধাক্কায় কমেছে বেশ কিছুটা তাপমাত্রাও; মঙ্গলেও কি জেলায় জেলায় বৃষ্টি! 

বৈশাখের তীব্র দাবদহ কার্যত নেই। কয়েক দিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। মঙ্গলবার শহরের সর্বচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, স্বাভাবিকের থেকে যা প্রায় ৫ ডিগ্রি কম। এই আবহে এদিনও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে বিকেলের দিকে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হওয়ার গতিবেগ আরও বাড়ার সম্ভবনাও রয়েছে। সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে শিলাবৃষ্টির সম্ভবনা রয়েছে বলেও জানানো হয়েছে।

এদিকে উত্তরবঙ্গেরও দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত জেলায় জেলায় এমন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। যার জেরে বৈশাখের চেনা গরমেরও দেখা মিলবে না। তবে মে মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতির বদল ঘটতে পারে।

আরও পড়ুন: বর্ধমান জেলা জুড়ে জোড়া জনসভা মুখ্যমন্ত্রীর, ২৭ এ পূর্ব, ২৮ এ পশ্চিমে জনসভা মমতার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal