Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
12 July 2026

আজও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি, তালিকায় কি কলকাতাও? কী বলছে হাওয়া অফিস

আজও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি, তালিকায় কি কলকাতাও? কী বলছে হাওয়া অফিস

ফের একবার দাবাদহ শুরু হয়েছে। গরমে জেরবার রাজ্যবাসী। এই আবহে মঙ্গলবার ফের একবার বৃষ্টির সম্ভবনার কথা জানাল আবহাওয়া দফতর। এদিন দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সেই তালিকায় কলকাতার নাম নেই। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভবনা নেই। যার জেরে তীব্র গরমের অস্বস্তি জারি থাকছেই। 

দক্ষিণবঙ্গের যে পাঁচ জেলায় বৃষ্টির সম্ভবনা থাকছে সেগুলো হল, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম। তবে জেলাগুলোতে বিক্ষিপ্তভাগে বৃষ্টি হলেও গরমের পরিমাণ কমবে বলেই জানা গিয়েছে। ফলে দক্ষিণবঙ্গে আপাতত বেশ কয়েকদিন গরমের অস্বস্তি থাকছে। 

আবহাওয়া দফতরের তরফে খবর, মঙ্গলবার দুপুরের দিকে তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। যা স্বাভাবিকের চেয়ে বেশি কিছুটা বেশি। এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন: ‘যতদিন বেঁচে আছি, নিজের বাড়িতেই থাকতে চাই’, আর্তি বাড়িছাড়া বৃদ্ধার! করোনা নিয়ে মর্মান্তিক অভিজ্ঞতা মেয়ের

বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও। যদিও মঙ্গল বা বুধবার নয়, বৃহস্পতি এবং শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং বৃষ্টির সম্ভবনা থাকছে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal