Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের পরিস্থিতিও কি বদলাবে? কী বলছে হাওয়া অফিস? 

রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের পরিস্থিতিও কি বদলাবে? কী বলছে হাওয়া অফিস? 

অস্বস্তিকর গরমে নাজেহাল কার্যত গোটা রাজ্যবাসী। অদ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছে। এই অবস্থায় রাজ্যবাসীর একটাই প্রশ্ন, বৃষ্টি কবে? আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার পর্যন্তও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রবিবার পর্যন্তও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। শুক্র ও শনিবারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে লু বইবে বলে জানিয়েছে আবহাওয়ার দফতর। তবে রবিবারের পর থেকে পরিস্থিতি বদলাতে পারে বলে সম্ভবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিকে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জেরে প্রাক বর্ষা বৃষ্টি শুরু হয়েছে কেরল সহ দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে। এর মধ্যেই আবহাওয়াবিদদের অনুমান, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণভারতে বর্ষা ঢুকবে।

আরও পড়ুন: নির্বাচন কমিশন-রাজ্য সংঘাত তুঙ্গেঃ মমতার চিঠির জবাব দিয়ে কমিশন জানাল, রাজ্যের অভিযোগ দুর্ভাগ্যজনক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal