উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তবে দক্ষিণবঙ্গে এখনও বর্ষার সম্ভবনা তৈরি হয়নি। ফলে গরমে অদ্রতাজনিত অস্বস্তি থাকবে। যদিও এর মধ্যেই বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির সম্ভবনা রয়েছে কলকাতাতেও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার বিকেলে পূর্ব মেদনীপুর, পশ্চিম মেদনীপুর, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে বজ্রবিদুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি এখনও থাকবে বলেই হাওয়া অফিস জানিয়েছে।
এদিকে পশ্চিমের কয়েকটি জেলায় আজও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে তাপপ্রবাহ চলবে। যার জেরে অসহনীয় গরমের অস্বস্তি বজায় থাকছেই।
আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন অভিনেতা শ্রাবন্তী
তবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানান হয়েছে।