Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

উত্তরের পাঁচ জেলায় বৃষ্টি হলেও, দক্ষিণে জারি থাকছে অস্বস্তি; বর্ষা নিয়ে কী জানাল আবহাওয়া দফতর 

উত্তরের পাঁচ জেলায় বৃষ্টি হলেও, দক্ষিণে জারি থাকছে অস্বস্তি; বর্ষা নিয়ে কী জানাল আবহাওয়া দফতর 

কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। যদিও বুধবারও কলকাতা এবং পার্শ্বর্তী জেলায় ভারী বৃষ্টির খবর দিতে পারল না আবহাওয়া দফতর। যার জেরে আদ্রতাজনিত অস্বস্তি জারি থাকছেই। তবে এদিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে। 

জানা  গিয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানে বুধবার বিকেল থেকে বৃষ্টির সম্ভবনা আছে। সেই সঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। 

এদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। সারা সপ্তাহ ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।   

আরও পড়ুন: আটদিনে সাতবার দাম বৃদ্ধি জ্বালানির, রাজধানীতে দামে সেঞ্চুরি করল পেট্রোল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal