মাঝের কয়েকদিন বৃষ্টির জেরে গরম থেকে কিছুটা মুক্তি মিলেছিল দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তবে সেই স্বস্তির দিন শেষ হতে চলেছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে সেরকম ভাবে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। যার জেরে তাপমাত্রা যেমন বাড়বে একই সঙ্গে থাকবে অদ্রতাজনিত অস্বস্তিও। শনিবার আবহাওয়া দফতর তেমনটাই জানিয়েছে।
হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে বৃষ্টির পরিমাণ কমবে। তবে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার কারণে অদ্রতাজনিত অস্বস্তি থাকবে। তার ওপর আগামী সপ্তাহ বৃষ্টির অভাবে তাপমাত্রা বাড়ার সম্ভবনা আছে। যদিও মঙ্গলবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেলাগুলো হল, বীরভূম, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান। বজ্রবিদুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানান হয়েছে।
শনিবার দিনভর মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির তেমন সম্ভবনা নেই। বিকেলের দিকে কলকাতা সহ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। যদিও এর জেরে অদ্রতাজনিত অস্বস্তি থাকবেই। সব মিলিয়ে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বাসিন্দাদের খুব একটা স্বস্তি মিলবে না।
আরও পড়ুন: দেশে বিনিয়োগের পরিবেশ নেই, ভোটের পর অবস্থা বদলাবে, বাণিজ্য সম্মেলনের মঞ্চে মোদী সরকারকে নিশানা মমতার




