Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
17 June 2026

স্বাধীনতা দিবসের দিন বৃষ্টি! কী জানাচ্ছে আবহাওয়ায় দফতর 

স্বাধীনতা দিবসের দিন বৃষ্টি! কী জানাচ্ছে আবহাওয়ায় দফতর 

স্বাধীনতা দিবসের দিনও রাজ্য জুড়ে বৃষ্টি? ছুটির সকালে কি জল ঢালবে বৃষ্টি? আবহাওয়া দফতরের পূর্বাভাস তাই বলছে। সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ ও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। যার জেরে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে। ফলে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বেশি হবে। পাশাপাশি বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সেই সঙ্গে আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে। চলতি সপ্তাহজুড়ে এমনই পরিস্থিতি চলবে।

এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও মঙ্গলবারের পর থেকে পরিস্থিতির পরিবর্তন হবে। ধীরে ধীরে বৃষ্টির পরিমান কমবে। যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায়, অদ্রতাজনিত অস্বস্তি থাকছেই।

আরও পড়ুন: মুকুল-মামলায় স্পিকারকে সময়সীমা বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট; রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারেন বিমান

রবিবারও ভারী বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা সহ আশেপাশের জেলা। হাওড়া সহ বেশ কিছু জেলায় লাগাতার বৃষ্টি হয়েছে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ক’দিন বৃষ্টি চলবেই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal