Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 June 2026

নির্বাচন কমিশনের নির্দেশে এবার অপসারিত মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ, নতুন এসপি অজয় প্রসাদ

২৩ শে এপ্রিল মালদার দুই আসনে ভোট

নির্বাচন কমিশনের নির্দেশে এবার অপসারিত মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ, নতুন এসপি অজয় প্রসাদ

এবার মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ২৩ শে এপ্রিল মালদহের দুটি আসন সহ রাজ্যের মোট ৫ টি আসনের নির্বাচন। তার ঠিক দু’দিন আগে মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষকে সরিয়ে দেওয়া হল। এর আগে কলকাতা ও সল্টলেকের সিপি সহ ৪ পুলিশ কর্তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর প্রথম দফার ভোটের ঠিক ২ দিন আগে সরিয়ে দেওয়া হয়েছিল কোচবিহারের এসপিকেও। এবার মালদহের পুলিশ সুপারকে দেওয়া হল নির্বাচনের দায়িত্ব থেকে। মালদহের নতুন পুলিশ সুপার হলেন অজয় প্রসাদ।

আরও পড়ুন: সৌমিত্র চ্যাটার্জিকে শ্রদ্ধা জানাতে নিউটাউনে গড়ে উঠছে সবুজে ঘেরা ‘অপুর সংসার’ পার্ক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal