Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
19 June 2026

ঘূর্ণাবর্তের জের, সপ্তাহান্তে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে; যা জানাল আবহাওয়া দফতর 

ঘূর্ণাবর্তের জের, সপ্তাহান্তে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে; যা জানাল আবহাওয়া দফতর 

ফের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর যার জেরে সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ফের বৃষ্টি শুরু হবে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। 

হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। একই অবস্থা থাকবে উত্তরবঙ্গেও। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলাতে শুরু হবে। জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির তেমন পূর্বাভাস না থাকায় তাপমাত্রাও বেশ কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অদ্রতাজনিত অস্বস্তি। 

মাঝে কয়েক দিন বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের জেলাগুলো। বৃষ্টি বেড়েছিল উত্তরবঙ্গেও। তবে আনুষ্ঠানিকভাবে দেশ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। যদিও রাজ্য থেকে কিছুটা দেরিতে বর্ষা বিদায় নেবে বলে আবহাওয়া দফতরের অনুমান। 

আরও পড়ুন: ১২ দিন পর ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী; বাড়িতে থাকবেন পর্যবেক্ষণে

তবে পুজোয় বৃষ্টির কী পরিস্থিতি থাকবে, এখন সে নিয়েই ভাবাচ্ছে। বিদায় বেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে কিনা তা নিয়ে আশঙ্কায় রাজ্যবাসী।  

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal