Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

২০ মিনিট রাজ্যপালের সঙ্গে কথা অভিষেকদের; ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রকে জানানোর আশ্বাস আনন্দ বোসের 

২০ মিনিট রাজ্যপালের সঙ্গে কথা অভিষেকদের; ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রকে জানানোর আশ্বাস আনন্দ বোসের 

তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন দু’পক্ষের মধ্যে ২০ মিনিট কথা হয়। ২৪ ঘন্টার মধ্যে ১০০ দিনের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন বলে তৃণমূলের প্রতিনিধি দলকে আশ্বাস দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

দীর্ঘ টানা পড়েনের পর এদিন বিকেল চারটে নাগাদ তৃণমূলের প্রতিনিধি দলকে সময় দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই মতো অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ৩০ জনের প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। প্রতিনিধি দলের মধ্যে ‘বঞ্চিত’দেরও কয়েকজন ছিলেন। কাঁধে বঞ্চিতদের চিঠির বান্ডিল নিয়ে রাজভবনে ঢোকেন অভিষেক ব্যানার্জি। এদিন তাঁর সঙ্গে ছিলেন, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, প্রদীপ মজুমদার, কল্যাণ ব্যানার্জি, সুদীপ ব্যানার্জি, সৌগত রায়, কাকলী ঘোষদস্তিদার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। 

রাজভবন সূত্রে খবর, এদিন বঞ্চিতদের মধ্যে আটজন রাজ্যপালের সামনে কেঁদে ফেলেন। জানা গিয়েছে, রাজ্যপাল প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন। তারপর তিনি আশ্বাস দিয়েছেন, ২৪ ঘন্টার মধ্যে রাজ্যের দাবিদাওয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন। 

আরও পড়ুন: দুর্নীতি ও প্রতারণার মামলায় মুকুল রায়কে নোটিস পাঠাল কলকাতা পুলিশ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal