Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
26 June 2026

সিনে প্রেমীদের জন্য সুখবর; পুজোয় খুলে যাচ্ছে নন্দন 

সিনে প্রেমীদের জন্য সুখবর; পুজোয় খুলে যাচ্ছে নন্দন 

কম খরচে ভালো বাংলা ছবি দেখা মানেই নন্দন। মাল্টিপ্ল্যাক্সের আবহে অথচ কম খরচে বাংলা ছবি দেখার জন্য নন্দনে ভিড় লেগে থাকে। মাঝে গত ৭ অক্টোবর মেরামতির কাজের জন্য নন্দন বন্ধ রাখা হয়েছিল। এদিকে পুজোয় একাধিক বাংলা ছবি মুক্তি পাচ্ছে। সে কারণেই পুজোর মধ্যেই নন্দন খুলে দেওয়া হচ্ছে। পুজোর দিনগুলোতে ঠাকুর দেখার পাশাপাশি ছবিও দেখতে পারবেন সিনে প্রেমীরা। 

জানা গিয়েছে, ষষ্ঠীর দিন নন্দন খুলে যাচ্ছে। ‘দশম অবতার’ ‘রক্তবীজ’ ‘বাঘা যতীন’ জঙ্গলে ‘মিতিন মাসি’র মতো ছবি এই পুজোয় মুক্তি পাচ্ছে। ছবিগুলোর ট্রেলার ইতিমধ্যেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে নন্দন খুলে দেওয়ায় ছবির নির্মাতারাও খুশি। যদিও কোন কোন ছবি নন্দন দেখা যাবে তা এখনও জানা যায়নি। 

ষষ্ঠী থেকে নন্দন খুলে গেলেও জানা গিয়েছে দশমীর দিন প্রেক্ষাগৃহ বন্ধ থাকবে। তবে পুজোর ছুটিতে যে সিনেমা প্রেমীদের ভিড় উপচে পড়বে নন্দনে তা এক প্রকার নিশ্চিত। 

আরও পড়ুন: বাম-কংগ্রেস ক্ষমতায় এলেই পার্শ্বশিক্ষকদের স্থায়ী করা হবে, ভিড়ে ঠাঁসা সভা থেকে ঘোষণা সেলিমের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal