রেড রোডের পুজো কার্নিভ্যাল নিয়ে বড়সড় দাবি করলেন মুখ্যমন্ত্রী। এদিন নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, রেড রোডে দুর্গাপুজো নিয়ে যে কার্নিভ্যাল হয়েছে তা ব্রাজিলের রিওর কার্নিভ্যালকেও ছাড়িয়ে গিয়েছে।
শুধু তাই নয়, এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী আরও জানান, এবারে ভার্চুয়ালি ১২০০-এরও বেশি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন, যা এক কথায় রেকর্ড। মুখ্যমন্ত্রীর কথায়, আমি ভার্চুয়ালি ১২০০ পুজোর উদ্বোধন করেছি। সব পুজো দেখেছি। জেলার পুজোগুলোর থিম তাক লাগিয়ে দিয়েছে। সেই সঙ্গে মজার ছলে মুখ্যমন্ত্রী বলেন, জেলার পুজোর থিম কলকাতার থিমকেও কোথাও কোথাও ছাপিয়ে গিয়েছে।
দুর্গাপুজোর সাফল্য বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, এবারের পুজোতে সারা বিশ্ব থেকে ৪০ হাজার পর্যটক এসেছেন। যা এক কথায় নজির।
আরও পড়ুন: দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা, গত ৪ বছরে অপরাধ কমেছে ৩১ শতাংশ, জানাল এনসিআরবি