Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের 

মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের 

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ঘিরে চাঁদের হাট বসেছিল বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। দেশ বিদেশের তাবড় তাবড় শিল্পপতি থেকে শুরু করে একাধিক ক্ষেত্রের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন বিজনেস সামিটে। মঙ্গলবার বাণিজ্য সম্মেলনের মঞ্চে উপস্থিত ছিলেন, অক্সফোর্ডের সহ-উপাচার্য অধ‌্যাপক জোনাথন মিকি। তিনি এদিন বাংলার মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ডে আমন্ত্রণ জানান। 

আরও পড়ুন: অনুষ্ঠান মঞ্চের কাছেই রাখতে হবে অ্যাম্বুল্যান্স, কে কের মৃত্যুর পর কলেজ ফেস্ট নিয়ে নয়া নির্দেশিকা লালবাজারের

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করতে পেরে ভীষণ ভালো লাগছে। তাঁর কাজের অভিজ্ঞতা থেকে আমরা আরও শিখতে চাই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আপনাকে সেখানে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা খুশি যে আপনি সে আমন্ত্রণ রক্ষা করার কথা দিয়েছেন। আপনি আসুন, আপনার কথা বলুন। অক্সফোর্ডের সব সদস্য বিশেষ করে রাজা তৃতীয় চার্লস আপনার অপেক্ষায় থাকবেন। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal