Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
24 June 2026

বড়দিনে পার্কস্ট্রিটে কোন রাস্তায় কতক্ষণ ট্রাফিক নিয়ন্ত্রণ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা পুলিশ 

বড়দিনে পার্কস্ট্রিটে কোন রাস্তায় কতক্ষণ ট্রাফিক নিয়ন্ত্রণ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা পুলিশ 

বড়দিন মানেই কলকাতা এবং শহরতলির অসংখ্য মানুষ পার্কস্ট্রিট যান। এ বছরও ভিড় ব্যাপক হারে বাড়বে। সে কারণেই বড়দিনের আগে কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে যান নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। 

আরও পড়ুন: কলকাতায় রাস্তায় ট্রাম চালানোর বিষয়কে গুরুত্ব দিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি বিশিষ্টজনদের

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল একটি প্রেস বিবৃতি জারি করেছেন। বিবৃতিতে জানানো হয়েছে, ২৪ ডিসেম্বর, রবিবার বিকেল ৪টে থেকে সোমবার ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিট এবং ময়দানমুখী রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ফের সোমবার বিকেলে ৪টে থেকে এই নিয়ন্ত্রণ চালু করা হবে। পাশাপাশি এজেসি বোস রোড ধরে উত্তর দিকে যাওয়া, স্ট্র্যান্ড রোড ধরে পূর্ব দিকে যাওয়া, ধর্মতলা পেরিয়ে দক্ষিণ দিকে যাওয়া গাড়িগুলিকে নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে পড়লে বিকল্প রাস্তার দিকেও ঘুরিয়ে দেওয়া হতে পারে। সেই সঙ্গে রবিবার যে কোনও সময়ে ক্যাথিড্রাল রোড বন্ধ করা হতে পারে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal