মহারাষ্ট্রের গডচিরৌলিতে জোড়া মাওবাদী হামলা। পুলিশের গাড়িতে আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ১৫ নিরাপত্তাকর্মী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, একটি রাস্তার উপর পড়ে আছে বিস্ফোরণে উড়ে যাওয়া একটি পুলিশের জিপের অংশবিশেষ। এদিকে পুলিশ সূত্রের খবর, গডচিরৌলির কুরখেদায় বুধবার সকালে একটি রাস্তা তৈরির প্রকল্পে ২৭ টি মেশিন এবং গাড়িতে আগুন লাগিয়ে দেয় মাওবাদীরা।
আরও পড়ুন: জোর ধাক্কা বিরোধীদের, রাফাল পুনর্বিবেচনা মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট
এদিকে এই খবর পেয়ে হাওড়ার পাঁচলায় জনসভা করছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। জনসভায় তিনি জানান, এখনই পাওয়া খবর অনুযায়ী মাও হামলায় অন্তত ১৬ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।