Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
27 June 2026

শুরু হয়ে গেল কলকাতা বইমেলা, উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শুরু হয়ে গেল কলকাতা বইমেলা, উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণ থেকে সমস্ত বইপ্রেমীদের শুভেচ্ছা জানান তিনি। জানান, এই বইমেলা শুধু বইয়ের মেলাই নয়, বটবৃক্ষের মতো। যা ঐতিহ্য, সংস্কৃতির ধারাবাহিকতাকে বয়ে নিয়ে চলেছে। এ বইমেলা প্রত্যেক বইপ্রেমীর গর্ব। একই সঙ্গে নতুন লেখক, লেখিকাদেরও উৎসাহিত করেন তিনি।

বইমেলায় প্রচুর নামকরা লেখকের বই থাকে, একই ভাবে তুলনামূলক ভাবে অপরিচিত বা নতুন লেখকের লেখাও প্রকাশিত হয়। এ দিন সেই সমস্ত নতুনদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী। বলেন, অনেকে বলেন উনি ছোট লেখক, উনি বড় লেখক। কিন্তু ভুললে চলবে না, অনেক ছোট লেখক-লেখিকাদের হাত দিয়েও অনেক সুন্দর লেখা বেরোয়। বই মানে বই-ই। এখানে কোনও ভেদাভেদের জায়গাই নেই।

মুখ্যমন্ত্রী জানান, এখনকার ডিজিটালের যুগেও গত বছর ৩০ কোটি টাকার ব্যবসা হয়েছে বইমেলা থেকে। গত বার ২৭ লক্ষের বেশি মানুষ এসেছিলেন। এবারও রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে আশাবাদী মমতা। এ দিন বইমেলা উদ্বোধনের পাশাপাশি জাগো বাংলা, কলকাতা পুলিশের স্টলও ঘুরে দেখেন তিনি।

আরও পড়ুন: ধেয়ে আসছে ঝড় বৃষ্টি, শনিবার দিনভর দুর্যোগের আশঙ্কা; আবহাওয়া নিয়ে আর কী জানাল হাওয়া অফিস? 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

BengalStory