Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 June 2026

মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের পুলিশ সুপারকে বদলি করল নবান্ন

মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের পুলিশ সুপারকে বদলি করল নবান্ন

সম্প্রতি উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ জেলার কিছু এলাকা। ওয়াকফ আইনের বিরোধিতায় মিছিলকে ঘিরে গণ্ডগোলের সূত্রপাত। টানা ২-৩ দিন ধরে গণ্ডগোল চলে জঙ্গিপুরের বিভিন্ন জায়গায়।

আরও পড়ুন: পেনশনভোগীদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্যের; বাড়িতে বসেই জমা দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট 

সেই ঘটনার জেরে এবার মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলার সুপারদের বদলি করা হল। শুক্রবার এই মর্মে রাজ্য পুলিশের তরফে নির্দেশ জারি করা হয়েছে।
কয়েকদিন আগে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল জেলা। এবার বদলি করা হল দুই জেলার পুলিশ সুপারদের। তবে জানা গিয়েছে, এটি রুটিন বদলি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal