Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

দেশের আকাশে বিমান বিভ্রাট অব্যাহত, ২৪ ঘন্টায় বাতিল ৪ বিমান

দেশের আকাশে বিমান বিভ্রাট অব্যাহত, ২৪ ঘন্টায় বাতিল ৪ বিমান

এবার এয়ার ইন্ডিয়ার আমেদাবাদ-লন্ডন রুটের বিমানে যান্ত্রিক ত্রুটির অভিযোগ উঠল। যার জেরে বাতিল হল মঙ্গলবারের আমেদাবাদ-লন্ডন রুটের বিমান এআই-১৫৯।
হঠাৎ করে ফ্লাইট বাতিলের জেরে যথেষ্ট সমস্যায় পড়েছেন যাত্রীরা। তাঁদের বক্তব্য, বিমানবন্দরে পৌঁছানোর পর কোনও কারণ না দেখিয়ে ফ্লাইট বাতিলের কথা জানানো হয়। ঘটনায় অনেক যাত্রীই সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
একই সঙ্গে বাতিল হয়েছে দিল্লি-প্যারিস এয়ার ইন্ডিয়ার এআই-১৪৩ বিমানও ৷ এর জেরে প্যারিস থেকে দিল্লি আসার রিটার্ন বিমান এআই-১৪২ বিমানটিকেও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ এদিন উড়ানের আগে বিমানটি পরীক্ষা করার সময় যান্ত্রিক ত্রুটি নজরে আসে এয়ার ইন্ডিয়ার কর্মীদের ৷ এরপরই বিমানের সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় ৷
এই নিয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে টানা চারটি এমন ঘটনা ঘটল। সকাল ৯:২০ মিনিটে কোচি থেকে দিল্লিগামী ইন্ডিগোর ফ্লাইট বোমাতঙ্কের জেরে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এর আগে, সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান রাত ১ টা নাগাদ কলকাতা বিমান বন্দরে নামার পর যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

আরও পড়ুন: ভারতে শুরু Sputnik-V টিকাকরণ, দেওয়া হবে ১.৫ লক্ষ টিকা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation