Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 June 2026

বকেয়া ডিএ মেটানোর জন্য সুপ্রিম কোর্টে আরও সময় চাইল রাজ্য সরকার

বকেয়া ডিএ মেটানোর জন্য সুপ্রিম কোর্টে আরও সময় চাইল রাজ্য সরকার

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মেটানোর জন্য সুপ্রিম কোর্টের কাছে সময় চাইল নবান্ন।
গত ১৬ মে শীর্ষ আদালতের জারি করা নির্দেশে বলা হয়েছিল, ২৭ জুনের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। পুরো বকেয়া মেটানোর জন্য নবান্নের খরচ হওয়ার কথা ৪১ হাজার ৮৭০ কোটি ৯৫ লক্ষ টাকা। আর এই ২৫ শতাংশ দিলে লাগবে ১০ হাজার ৪২৫ কোটি টাকা।
চলতি অর্থবর্ষে (২০২৫-২৬) বকেয়া ডিএ মেটানোর জন্য কোনও বাজেট বরাদ্দ করেনি রাজ্য। তাই বকেয়া ডিএ কীভাবে দেওয়া হবে, সেই প্রক্রিয়া চূড়ান্ত করতেই অন্তত ছ’মাস সময় লেগে যাবে, এই মর্মে শীর্ষ আদালতে মডিফিকেশন পিটিশন দাখিল করা হয়েছে নবান্নের তরফে।
রাজ্য সরকার জানিয়েছে, তারা বকেয়া মহার্ঘ ভাতা দেবে। তাদের বক্তব্য, ২০০৮ সালের তুলনায় এখন রাজ্য সরকারি কর্মীদের ডিএ ১২৫ শতাংশ বেড়েছে। কিন্তু কর্মীরা কেন্দ্রীয় হারে বছরে দু’বার ডিএ চাইছেন। রাজ্য সরকার আবেদনে
সরকারের বক্তব্য, কেন্দ্রীয় হারে ডিএ না পেলেও বাকি সুবিধা থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চিত করা হয় না। রাজ্যের নানাবিধ প্রকল্পের সুবিধাও পেয়ে থাকেন তাঁরা। এলটিসি এবং এইচটিসি খাতেই তিন বছরে সরকার ৮৬৪ কোটি ২৯ লক্ষ টাকা খরচ করেছে।

আরও পড়ুন: ‘অগ্নিপথ’ বিরোধী বিক্ষোভের জের, সোমবারও বাতিল একাধিক ট্রেন, জানাল পূর্ব রেল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal