Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
16 June 2026

অনলাইনে টিকিট কাটলে ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে, ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ

অনলাইনে টিকিট কাটলে ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে, ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ

দুর্গাপুজোর আগে কলকাতার মেট্রোযাত্রীদের জন্য সুখবর। এবার থেকে মোবাইল অ্যাপ অর্থাৎ আমার কলকাতা মেট্রো অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে ৫ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা।
বৃহস্পতিবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার‌ পি উদয় কুমার রেড্ডি জানান, স্টেশন থেকে যদি টিকিট কাটা হয়, সে ক্ষেত্রে পেপার এবং প্রিন্টের খরচ পড়ে। কিন্তু অনলাইন টিকিট বুক করলে সেই খরচ থাকবে না। ফলে পাঁচ শতাংশ ছাড় পাওয়া যাবে। শুক্রবার থেকে তা লাগু হবে।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে,
আগামীতে মেট্রো রেল এবং ইস্টার্ন রেলে যাতায়াতের ক্ষেত্রে নতুন স্মার্ট কার্ড ব্যবহার করা যাবে। সূত্রের খবর এমনটাই। কলকাতা মেট্রো রাইড নামে একটি অ্যাপ আগেই চালু করা হয়েছিল। এই অ্যাপে নিজের পাশাপাশি অন্যের জন্যও টিকিট কেটে দিতে পারেন যাত্রীরা। এই অ্যাপটির নামই পরবর্তীতে হয় আমার কলকাতা মেট্রো।

আরও পড়ুন: বাংলার মুকুটে নয়া পালক, দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মান পেলেন ৪ বাঙালি বিজ্ঞানী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal