Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
20 June 2026

হোয়াটসঅ্যাপে আসছে group video calling এর সুবিধা

নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। একসঙ্গে চারজন ভিডিও কলিংয় করতে পারবেন

হোয়াটসঅ্যাপে আসছে group video calling এর সুবিধা

group video calling এর সুবিধাসহ একাধিক নয়া ফিচার যোগ হতে চলেছে জনপ্রিয় অনলাইন অ্যাপ হোয়াটসঅ্যাপে। আগামী কয়েক মাসের মধ্যেই নয়া এই বৈশিষ্ট্যগুলি হোয়াটসঅ্যাপে যোগ করা হবে বলে জানিয়েছেন অ্যাপটির ডিরেক্টর মুবারিক ইমাম। ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপে group video calling ছাড়াও, স্টিকার এবং ব্যবসা সহায়ক বেশ কিছু নতুন ফিচার আসতে চলেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ‘আনন্দবাজার ভারত বিরোধী’, তৃণমূল, সিপিএমের পর এবার তথাগত রায়ের নিশানায় বাংলার সর্বাধিক বিক্রিত দৈনিক!

বর্তমানে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ে দু’জন কথা বলতে পারেন। নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও ঘোষিত না হলেও, জানা গেছে হোয়াটসঅ্যাপের নয়া ভিডিও কলিং পরিষেবায় একসঙ্গে চার জন ভিডিও কলে কথা বলতে পারবেন। ইতিমধ্যেই ব্যবসায়ীদের কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপ বিজনেস নামের নয়া একটি অ্যান্ড্রয়েড অ্যাপ এনেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বর্তমানে ব্যসায়ীরা অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করতে পারলেও, ভবিষ্যতে বড় বড় ব্র্যান্ডের ক্ষেত্রে এই বিজনেস অ্যাপ ব্যবহার করতে টাকা লাগতে পারে বলে জানা গেছে। এই মুহুর্তে বিশ্বজুড়ে প্রায় ৪৫০ মিলিয়ন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছেন। প্রত্যেকদিন দুই বিলিয়ন মিনিট ব্যায় হয় হোয়াটসঅ্যাপ কলিং এবং ভিডিও কলিং এর মাধ্যমে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *