২০২৬ বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ির চালসায় কর্মসূচি দিয়ে ভোটের প্রচারে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক দু’জনেই এদিন একযোগে আক্রমণ করেন নির্বাচন কমিশনকে। অভিষেক বলেন বিজেপিকে রাজ্যে ৫০ এর কম আসনে নামিয়ে আনতে হবে।
এদিকে সোমবার গভীর রাতে নির্বাচন কমিশন রাজ্যে বিচারাধীন ভোটারদের একটা অংশ প্রকাশ করেছে। যদিও তার মধ্যে কতজনের নাম বৈধতা পেয়েছে তা মঙ্গলবার রাত পর্যন্ত স্পষ্ট নয়।
আরও পড়ুন: রাজ্যে কনটেইনমেন্ট জোন বেড়ে ৪৪৪, সরাসরি করোনায় মৃত্যু বেড়ে ৩৩, মোট মৃত ১০৫, জানালেন মুখ্যসচিব




