Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট, কড়া নিরাপত্তা সর্বত্র

বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট, কড়া নিরাপত্তা সর্বত্র

বৃহস্পতিবার ২৪ এপ্রিল শুরু হচ্ছে রাজ্যে বিধানসভা নির্বাচন। পুরো উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম জেলা মিলিয়ে ১৫২ আসনে ভোট হবে এদিন।
এবার ভোটে ব‍্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। মোতায়েন করা হয়েছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন জানিয়েছে কোনও রকম অপ্রীতিকর ঘটনা নির্বাচন চলাকালীন বরদাস্ত করা হবে না।
বুধবার নির্বাচনী প্রচারে কমিশন এবং বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক সভায় মমতা বলেন এবার বদলে নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে বদলা হবে।
নির্বাচনে এবার রাজ্যে বদল হবে বলে ফের দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন: প্রায়ত সিপিএম নেতা বাসুদেব আচারিয়া, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal