Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

বাংলায় সরকার বদল, ২০০ র বেশি আসন নিয়ে ক্ষমতায় বিজেপি

বাংলায় সরকার বদল, ২০০ র বেশি আসন নিয়ে ক্ষমতায় বিজেপি

রাজ‍্যে অবশেষে সরকার বদল। ১৫ বছরের তৃণমূল সরকারের পতন। ২০০ র বেশি আসন নিয়ে ক্ষমতায় বিজেপি।
২৩ এবং ২৯ এপ্রিল দুদফায় বিধানসভা নির্বাচন হয়েছে বাংলায়। ৪ মের ফলে তাসের ঘরের মতো ভেঙে পড়ল তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরে গেলেন ভবানীপুর কেন্দ্রে। ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি আসনেই জয়ী হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার গণনার শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পিছিয়ে পড়তে শুরু করে তৃণমূল কংগ্রেস। শেষ পর্যন্ত তৃণমূল ৮০ টি আসন পায়।
এই জয়কে সুশাসনের লক্ষ্যে মানুষের জনমত বলে ব‍্যাখ‍্যা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজেপি সূত্রে খবর আগামী ৯ মে নতুন সরকার গঠিত হবে।

আরও পড়ুন: দেখতে শঙ্খ আকৃতির; উদ্বোধনের অপেক্ষায় ৪৪০ কোটির অডিটোরিয়াম 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal