Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

আরজিকর কাণ্ডের ফাইল খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাসপেন্ড ৩ আইপিএস

আরজিকর কাণ্ডের ফাইল খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাসপেন্ড ৩ আইপিএস

২০২৪ সালে ঘটা আরজিকর কাণ্ডের ফাইল খুলল নতুন রাজ্য সরকার। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান ওই ঘটনায় ৩ আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। তাঁরা হলেন তৎকালীন সিপি বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্তা।
আরজিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য। ঘটনার তদন্তভার নিয়েছিল সিবিআই। এবার বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গড়লে সেই ঘটনার তদন্ত করা হবে।
পানিহাটি বিধানসভা কেন্দ্রে এবার জিতেছেন নির্যাতিতা চিকিৎসকের মা।
শুক্রবার মুখ‍্যমন্ত্রী জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও তদন্তের আওতায় আনা হবে।

আরও পড়ুন: রবিবার সকাল ৬ টা থেকে লকডাউন, জানেন কী খোলা কী বন্ধ?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal