Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
4 July 2026

অযোধ্যা মামলায় সমাধান খুঁজতে ১৫ ই অগাস্ট পর্যন্ত মধ্যস্থতাকারীদের সময় দিল সুপ্রিম কোর্ট

কমিটির কাজে সন্তোষ প্রকাশ

অযোধ্যা মামলায় সমাধান খুঁজতে ১৫ ই অগাস্ট পর্যন্ত মধ্যস্থতাকারীদের সময় দিল সুপ্রিম কোর্ট

অযোধ্যা জমি বিতর্ক মামলার মধ্যস্থতায় পৌঁছতে তিন সদস্যের প্যানেলকে আরও সময় দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসরপ্রাপ্ত বিচারপতি এফ এম খালিফুল্লার নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটিকে আগামী ১৫ ই অগাস্টের মধ্যে মধ্যস্থতার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, এদিন মধ্যস্থতাকারী কমিটির কাজে সন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, মধ্যস্থতার ব্যাপারে আরও সময় চেয়েছেন সংশ্লিষ্ট কমিটি, আমরাও তাঁদের এই সময়টুকু দিতে চাই। এই প্রেক্ষিতে, সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী রাজীব ধাওয়ান মধ্যস্থতার অগ্রগতির ব্যাপারে তাঁর সম্মতি জানালেও, রামলাল্লার তরফে আইনজীবী সি এস বৈদ্যনাথন মধ্যস্থতাকারী কমিটিকে আগামী জুন মাস পর্যন্ত সময় দেওয়ার জন্য সওয়াল করেন।
যদি‌ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই আবেদন খারিজ করে অগাস্ট মাস পর্যন্তই সময় দেয় মধ্যস্থতাকারী কমিটিকে।
দু’মাস আগে অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এফ এম খালিফুল্লা, প্রবীণ আইনজীবী শ্রীরাম পঞ্চু ও শ্রী শ্রী রবিশঙ্করকে নিয়ে তিন সদস্যের কমিটি তৈরি হয়।

আরও পড়ুন: Corona Facts: ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫ হাজার, মৃত শতাধিক, জানেন ভারতে মৃতদের গড় বয়স কত?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation