Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 June 2026

মিলল না অনুমতি, বারুইপুরে অমিত শাহের সভা বাতিল

সোমবার রাজ্যে দুটি সভা করবেন অমিত শাহ

মিলল না অনুমতি, বারুইপুরে অমিত শাহের সভা বাতিল

প্রয়োজনীয় অনুমতি না পেয়ে বারুইপুরে অমিত শাহের সভা বাতিল করল রাজ্য বিজেপি।
সোমবার যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভা করার কথা ছিল। কিন্তু প্রশাসন সূত্রে খবর, যে মাঠে এই সভা করার কথা ছিল সেই জমির মালিক রবিবার সন্ধ্যায় সভা করার অন্যমতি প্রত্যাহার করে নেন। তারপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার এ কথা জানিয়ে দেওয়া হয় স্থানীয় বিজেপি নেতৃত্বকে। তারপরও এই সভা কীভাবে করা যায় তা নিয়ে চেষ্টা চালাচ্ছিলেন বিজেপি নেতৃত্ব। কিন্তু সোমবার দুপুরে বিজেপি সিদ্ধান্ত নেয়, এই সভা বাতিল করা হবে।
সোমবার বারুইপুর সহ রাজ্যে মোট তিনটি সভা করার কথা ছিল অমিত শাহের। এই সভা বাতিল করার পর ক্যানিং এবং রাজারহাটে অন্য দুটি সভায় অমিত শাহ অংশ নেবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: উত্তর ২৪ পরগনায় ১৭ কেন্দ্রে ভোট, ২০১৬ ও ২০১৯ নির্বাচনে কী ফলাফল ছিল?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal