Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
19 July 2026

হোটেলে দেখাই হয়নি প্রিয়া রামানির সঙ্গে, যৌন হেনস্থা মামলায় অভিযোগ অস্বীকার এম জে আকবরের

যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার এম জে আকবরের

হোটেলে দেখাই হয়নি প্রিয়া রামানির সঙ্গে, যৌন হেনস্থা মামলায় অভিযোগ অস্বীকার এম জে আকবরের

যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংবাদিক এম জে আকবর। সোমবার সংশ্লিষ্ট মামলার শুনানিতে আকবরের দাবি, যৌন হেনস্থার কোনও প্রশ্নই নেই, প্রিয়া রামানির সঙ্গে হোটেলের ঘরে তাঁর দেখাই হয়নি। এই মামলায় আগের শুনানিতে আকবর এ প্রসঙ্গে বলেছিলেন, তাঁর কিছুই মনে নেই।
গত বছর এম জে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন সাংবাদিক প্রিয়া রামানি। এরপর একের পর এক বেশ কয়েকজন মহিলা সাংবাদিক কেন্দ্রীয় মন্ত্রী তথা বিখ্যাত সাংবাদিক এম জে আকবরের বিরুদ্ধে একই অভিযোগে সরব হন। আকবর এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে প্রিয়া রামানির বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা দায়ের করেছিলেন। সোমবার এই মামলার শুনানিতে, প্রিয়া রামানির আইজীবীর প্রশ্নের জবাবে এম জে আকবর তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার যাবতীয় অভিযোগ অস্বীকার করে জানান, হোটেলের ঘরে তাঁদের দেখাই হয়নি। এই মামলার শেষ শুনানিতে প্রিয়া রামানির আইনজীবীর প্রশ্নের উত্তরে আকবর জানিয়েছিলেন, তাঁর কিছুই মনে নেই।
রামানির অভিযোগ ছিল, ১৯৯৪ সালে মুম্বইয়ের একটি হোটেলে ইন্টারভিউয়ের নামে ডেকে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন সাংবাদিক এম জে আকবর। লবির বদলে মহিলা সাংবাদিককে হোটেলের রুমে ডেকে তাঁকে মদ্যপানের প্রস্তাব দেন। প্রিয়া রামানির দাবি, তিনি মদ খেতে অস্বীকার করলে আকবর গান গাইতে শুরু করেন ও তাঁকে পাশে গিয়ে বসতে বলেন। সোমবার এই অভিযোগ অস্বীকার করেছেন আকবর। তাঁর দাবি, প্রিয়া রামানির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল পেশাগত। ব্যক্তিগত পর্যায়ের কোনও সম্পর্ক তাঁদের হয়নি। পাশাপাশি ‘দ্য এশিয়ান এজ’-এ প্রিয়া রামানিকে চাকরির প্রস্তাব সম্পর্কে এম জে আকবর বলেন, ২৫ বছর আগের ঘটনা এখন মনে করতে পারছেন না।

আরও পড়ুন: গৌরি লঙ্কেশ ট্রাস্টের সম্পাদক, বিশিষ্ট লেখক এবং সমাজকর্মী নরসিংহমূর্তি গ্রেফতার, সমালোচনার ঝড়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation