গত ১৯ শে ফেব্রুয়ারি থেকে ১৯ শে মে পর্যন্ত ফেসবুকে নির্বাচনী বিজ্ঞাপনের জন্য মোট ২৭ কোটি ৭ লক্ষ টাকা খরচ করেছে রাজনৈতিক দলগুলি। ফেসবুকে নির্বাচনী প্রচারের জন্য সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে বিজেপি।
‘ফেসবুক অ্যাড লাইব্রেরি ফর ইন্ডিয়া’র সাম্প্রতিক তথ্য বলছে, গত চার মাসের মধ্যে বিজেপি ৪ কোটিরও বেশি টাকা খরচ করেছে এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে, যা প্রধান বিরোধী দল কংগ্রেসের থেকে ২০০ শতাংশ বেশি। ফেসবুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কংগ্রেস ফেসবুকে নির্বাচনী বিজ্ঞাপনে খরচ করেছে ১ কোটি ৮ লক্ষ টাকা। এছাড়া আঞ্চলিক দলগুলির মধ্যে তেলুগু দশম পার্টি (টিডিপি), বিজু জনতা দল (বিজেডি) ফেসবুকে মোটা অঙ্কের টাকা খরচ করেছে নিজেদের নির্বাচনী প্রচারে।
ফেসবুক অ্যাড লাইব্রেরি অব ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, সপ্তদশ লোকসভাকে সামনে রেখে ১৯ শে ফেব্রুয়ারি থেকে ১৯ শে মে পর্যন্ত ফেসবুকে ১ লক্ষ ২৪ হাজার ৯৪ টি বিজ্ঞাপন পোস্ট করেছে রাজনৈতিক দলগুলি।
অন্যদিকে, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে ভোট সংক্রান্ত ৬৫০ টি পোস্ট সরিয়ে দেয় ফেসবুক। এর মধ্যে ভোটের ৪৮ ঘন্টা আগে নির্বাচনী প্রচার করার জন্য ৭৩ টি রাজনৈতিক বিজ্ঞাপন বাতিল করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এছাড়াও, ৪৮২ টি রাজনীতি সংক্রান্ত পোস্ট, ২ টি পোস্টে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে, ৪৩ টি পোস্টে নেটিজেনদের ভুল বার্তা দেওয়া, ১১ টি এক্সিট পোল সংক্রান্ত পোস্ট এবং ১১ টি বিদ্বেষমূলক পোস্টকে বাতিল করে দেয় ফেসবুক। এছাড়া, এই কয়েক মাসের মধ্যে ভারতে ১০ লক্ষ ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টও সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক।
দেশের রাজনৈতিক দলগুলি ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছে ২৭ কোটি টাকার, সবচেয়ে বেশি খরচ করেছে বিজেপি
কংগ্রেসের থেকে বিজেপি ফেসবুকের বিজ্ঞাপনে খরচ করেছে ২০০ শতাংশ বেশি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Nation



