Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
12 July 2026

লোকসভায় কংগ্রেসের দলনেত্রী সনিয়া, কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ ১২ কোটি ১৩ লক্ষ ভোটারকে

রাহুল গান্ধীর ভূয়সী প্রশংসা সনিয়ার গলায়

লোকসভায় কংগ্রেসের দলনেত্রী সনিয়া, কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ ১২ কোটি ১৩ লক্ষ ভোটারকে

লোকসভায় কংগ্রেসের দলনেতা হলেন সনিয়া গান্ধী। কংগ্রেস সভাপতির পদ ছাড়তে চাওয়া রাহুল গান্ধী নাকি সনিয়া গান্ধী, কে হবেন কংগ্রেসের লোকসভার নেতা তাই নিয়ে জল্পনা চলছিল। অবশেষে শনিবার দিল্লির বৈঠকে ঠিক হয় সনিয়া গান্ধী হবেন কংগ্রেসের দলনেত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ কংগ্রেসের নতুন ৫২ জন সাংসদের উপস্থিতিতে সনিয়া গান্ধীর নাম প্রস্তাব করেন। বেশিরভাগ সাংসদ তাতে সায় দেন বলে জানা গিয়েছে।
গত লোকসভায় কংগ্রেসের দলনেতা ছিলেন মল্লিকার্জুন খাড়গে। কিন্তু এবার কর্ণাটকের গুলবার্গ কেন্দ্রে হেরে গিয়েছেন ৯ বারের বিধায়ক ও দু’বারের সাংসদ মল্লিকার্জুন খাড়গে।
শনিবারের বৈঠকে দেশের ১২ কোটি ১৩ লক্ষ ভোটারকে কংগ্রেসে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানান সনিয়া গান্ধী। তিনি বলেন, দলের বিপর্যয়ের সত্ত্বেও এত সংখ্যক মানুষ কংগ্রেসের ওপরেই আস্থা রেখেছেন। সেই সঙ্গে মোদী সরকারের বিরুদ্ধে লাগাতার প্রচার চালিয়ে যাওয়া এবং মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের কান্ডারি হিসেবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীরও ভূয়সী প্রশংসা করেন সনিয়া।

আরও পড়ুন: জানুয়ারিতেই রামমন্দিরের উদ্বোধন; তারিখ জানিয়ে দিল রামমন্দির ট্রাস্ট

গত সপ্তাহে কংগ্রেস সভাপতির পদ ছাড়তে চাওয়া রাহুল গান্ধীকে লোকসভায় কংগ্রেসের নেতা করার দাবি উঠেছিল কংগ্রেসের অন্দরে, কিন্তু রাজি হননি রাহুল গান্ধী, বলে সূত্রের খবর। তারপরই দলনেত্রী হিসেবে সনিয়ার নাম প্রস্তাব করেন মনমোহন সিংহ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation