Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
26 June 2026

কেউ অপরাধ করলেই বুলডোজার দিয়ে তার বাড়ি ভাঙা যায় না, কড়া বার্তা সুপ্রিম কোর্টের

কেউ অপরাধ করলেই বুলডোজার দিয়ে তার বাড়ি ভাঙা যায় না, কড়া বার্তা সুপ্রিম কোর্টের

বুলডোজ়ার জাস্টিস নিয়ে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথন জানিয়ে দিলেন, কেউ অপরাধে অভিযুক্ত হলেই প্রশাসনের কোনও আধিকারিক খেয়ালখুশি মতো তাঁর বাড়ি ভেঙে দিতে পারেন না।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, কেউ দোষী কি না তা আদালতের বিচার্য, প্রশাসনের নয়। প্রশাসনের কোনও আধিকারিক বিচারক হতে পারেন না। আইনসভা, প্রশাসন ও বিচার ব্যবস্থার ক্ষমতার পৃথকীকরণ করেছে দেশের সংবিধান। গণতন্ত্রে স্বেচ্ছাচার ও খেয়ালখুশি আচরণের কোনও জায়গা নেই। বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ এও জানিয়েছে, প্রশাসনের যে সব অফিসার অভিযুক্তদের ঘরবাড়ি বুলডোজ়ার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন তাঁদের কাছ থেকে কৈফিয়ত তলব করা উচিত।

ঘরবাড়ি ভাঙার আগে কী কী করতে হবে তার নির্দেশিকাও তৈরি করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। বলা হয়েছে, কোনও সম্পত্তি বা নির্মাণ ভাঙতে হলে অন্তত ১৫ দিন সময় দিতে হবে। কারণ, মহিলা ও শিশুরা গৃহহীন হয়ে রাস্তায় রাত কাটাচ্ছেন, এমন দৃশ্য মেনে নেওয়া যায় না। সময় দেওয়া হলে মাথায় আকাশ ভেঙে পড়বে না। পুর আইন অনুযায়ী শো-কজ় নোটিস ছাড়া ঘরবাড়ি ভাঙা যাবে না। শো-কজ় নোটিস দেওয়ার পরে ১৫ দিন অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: TMC Vs. Governor: ধনখড় রাজ্যপাল হবেন জানলে পদই রাখতেন না আম্বেডকর, কটাক্ষ কল্যাণের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics