ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টরের বাড়িতে কর্মরত আত্মঘাতী হন এক CRPF জওয়ান। মৃতের নাম রাজবীর কুমার (৫৩)। শুক্রবার বিকেল ৪টে নাগাদ কর্মরত অবস্থায় তিনি আত্মঘাতী হয়।
আরও পড়ুন: রাফাল নিয়ে যৌথ সংসদী কমিটির দাবিতে অনড় কংগ্রেস। রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে, দাবি বিজেপির
দিল্লির তুঘলক রোডে ভারতের অভ্যন্তরীন গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টরের সরকারি নিবাস। সেখানে রক্ষীর ডিউটি পড়েছিল রাজবীর কুমারের। শুক্রবার বিকেলে নিজের ডিউটির একে-৪৭ রাইফেল থেকে নিজের মাথায় গুলি চালান ওই CRPF জওয়ান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই জওয়ানের। তবে কী কারণে তিনি আত্মঘাতী হন তা এখনও জানা যায়নি। তবে জানা গিয়েছে, কিছুদিন আগেই ছুটি কাটিয়ে কাজে ফিরেছিলেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




