Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

বিদ্যুতের বিল নাকি ৩,৪১৯ কোটি! টাকার অঙ্ক দেখে হাসপাতালে প্রৌঢ় 

বিদ্যুতের বিল নাকি ৩,৪১৯ কোটি! টাকার অঙ্ক দেখে হাসপাতালে প্রৌঢ় 

বিদ্যুতের বিল কয়েক হাজার কোটি টাকা! শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি এমনটা ঘটেছে। মধ্যপ্রদেশের এক প্রৌঢ়র ইলেকট্রিক বিল এসেছে ৩ হাজার ৪১৯ কোটি টাকা। বিলে টাকার অঙ্ক দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। শেষে অসুস্থ বোধ করায়, হাসপাতালে ভর্তি হতে হয়েছে ওই ব্যক্তিকে। 

অসুস্থ প্রৌঢ়ের ছেলে সঞ্জীব কঙ্কনে জানান, শুধু জুলাই মাসের জন্যই ওই আজব অঙ্কের টাকার বিল এসেছে। যা দেখে তিনিও কার্যত আকাশ থেকে পড়েছেন। তাঁর কথায়, বাবার বয়স হয়েছে, এ ধরণের ঘটনার ধাক্কা উনি সামলাতে পারেননি। অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কীভাবে এই পাহাড় প্রমান টাকার বিল এল? 

জানা গিয়েছে, বিদ্যুতের বিলে এই অবাস্তব টাকার পরিমাণ দেখেই ইলেকট্রিক সাপ্লাই সংস্থার সঙ্গে যোগাযোগ করেন সঞ্জীব। তখন সংস্থার তরফে সাফাই দেওয়া হয়েছে, ভুল বসত ওই টাকার অঙ্ক বিলে টাইপ করা হয়ে গিয়েছে। সংস্থার তরফে দুঃখ প্রকাশও করা হয়েছে। কিন্তু ওই অসুস্থ প্রৌঢ় কেমন আছেন এখন? সঞ্জীব জানিয়েছেন, তাঁর বাবা প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠতে পেরেছেন। তবে এখনও হাসপাতালে কয়েকদিন থাকতে হবে বলে খবর। 

আরও পড়ুন: হেলিকপ্টারে চেপে ফটো সেশন হল! মোদীর আকাশ সফরকে কটাক্ষ উদ্ধব ঠাকরের

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation