Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

কলকাতায় শীতের আমেজ, বড়দিনে তাপমাত্রা নামল ১৩ ডিগ্রি সেলসিয়াসে

কলকাতায় শীতের আমেজ, বড়দিনে তাপমাত্রা নামল ১৩ ডিগ্রি সেলসিয়াসে

আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল ডিসেম্বরের শেষ দিকে তাপমাত্রা নামতে শুরু করবে কলকাতায়। বৃহস্পতিবার বড়দিনের সকালে এক ধাক্কায় ১৩ ডিগ্রির ঘরে নেমে এল কলকাতার পারদ! বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি। কুয়াশায় ঢেকেছে কলকাতার বিভিন্ন এলাকা।আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে আরও ঠান্ডা পড়বে। ফলে বর্ষশেষের গোটা ছুটির মরসুম জুড়েই শীতের আমেজ থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর ভারতে পশ্চিমি ঝঞ্ঝা সরেছে। সঙ্গে বেড়েছে উত্তুরে হাওয়ার দাপট। এর জেরেই বর্ষশেষে তাপমাত্রা কমেছে পশ্চিমবঙ্গে।
আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত কলকাতায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। তার পর তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন: বিবাহিত প্রবীর প্রেম-মাদকের জালে ফাঁসায় পামেলাকে! প্রকাশ্যে পুলিশকে দেওয়া ধৃত নেত্রীর বাবার চিঠি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal