Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

দিল্লি বিধানসভা: ৫৩ আসনে এগিয়ে আপ, বিজেপি এগিয়ে ১৬ আসনে, কংগ্রেস ১

ফের কি সরকার গড়বেন কেজরিওয়াল

দিল্লি বিধানসভা: ৫৩ আসনে এগিয়ে আপ, বিজেপি এগিয়ে ১৬ আসনে, কংগ্রেস ১

দিল্লি সম্ভবত ফের দখলে রাখতে চলেছে আম আদমি পার্টি। প্রাথমিক গণনার যে প্রবণতা, তাতে দিল্লি বিধানসভার ৭০ টি আসনের মধ্যে ৫৩ টিতে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ। ১৬ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ১ টি আসনে এগিয়ে কংগ্রেস। যদিও সকাল সাড়ে ৮ টা পর্যন্ত ফলাফলের এই প্রবণতা শুধুমাত্র পোস্টাল ব্যালট গণনার নিরিখে।
শাহিন বাগ আন্দোলনের আবহে এবার দিল্লিতে বিধানসভা নির্বাচন হয়েছে। তীব্র মেরুকরণের এই নির্বাচনে স্থানীয় ইস্যুর ওপর মানুষের ভোট চেয়েছিলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। যদিও বিজেপির প্রচারে বারবারই উঠে এসেছে শাহিন বাগ, পাকিস্তান, জাতীয়তাবাদ ইস্যু। বিতর্কেও জড়িয়েছেন বিজেপি নেতারা।

আরও পড়ুন: ত্রিপুরায় গ্রেফতার দেবাংশুদের গাড়ির চালক; হামলা থেকে মামলা এসব করে আটকানো যাবে না, কটাক্ষ কুণালের

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation