Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

অভিষেকের সঙ্গে সাক্ষাৎ রোনাল্ডিনহোর; খেলা দেখলেন একসঙ্গে 

অভিষেকের সঙ্গে সাক্ষাৎ রোনাল্ডিনহোর; খেলা দেখলেন একসঙ্গে 

রবিবার কলকাতায় এসেছেন রোনাল্ডিনহো। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার একটি অনুষ্ঠানে বাটানগরে গিয়েছিলেন। সেখানে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। দু’জন এক সঙ্গে বসে ডায়মন্ড হারবার স্পোর্টিং ক্লাব ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ম্যাচও দেখেন।

তারকা ফুটবলারকে স্বাগত জানাতে এদিন তাঁর নাম লেখা জার্সি উপহার দেওয়া হয় তাঁকে। সেই সঙ্গে ছোট আকারের দুর্গা স্মারক হিসেবে তুলে দেওয়া হয় তাঁর হাতে। রোনাল্ডিনহোর সামনেই ডায়মন্ড হারবার স্পোর্টিং ক্লাব ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মধ্যে প্রদর্শনী ফুটবল ম্যাচ হয়। ম্যাচ শুরু হওয়ার আগে দু’দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হন রোনাল্ডিনহো। 

সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাঁর কালীঘাটের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীকে বিশেষ জার্সিও উপহার দেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীও তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান। এছাড়াও কলকাতায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে ব্রাজিলীয় ফুটবল তারকার। 

আরও পড়ুন: ২০ বছরে পশ্চিবঙ্গই হবে ভারতের ১ নম্বর শিল্পক্ষেত্র, উপনির্বাচনের প্রচারে গিয়ে দাবি মমতার 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal