Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
12 July 2026

নৈহাটি বড়মার মন্দিরে অভিষেক ব্যানার্জি; পুজো দিলেন তৃণমূল সাংসদ

নৈহাটি বড়মার মন্দিরে অভিষেক ব্যানার্জি; পুজো দিলেন তৃণমূল সাংসদ

নৈহাটির বড়মা কালী মন্দিরে পুজো দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ নৈহাটির বড়মার মন্দিরে যান তৃণমূল সাংসদ। মন্দির পরিদর্শনের পাশাপাশি পুজোও দেন তৃণমূল সাংসদ। 

অভিষেক ব্যানার্জির এই সফর ঘিরে মঙ্গলবার সকাল থেকেই কড়া নিরাপত্তা ছিল মন্দির চত্বরে। এদিন বড়মার কষ্টি পাথরের মূর্তিও পরিদর্শন করেন তিনি। প্রায় ২০ মিনিট মতো এদিন মন্দিরের ভিতরে ছিলেন তৃণমূল সাংসদ। মন্দির কমিটির সদস্যদের সঙ্গে এবং পুরোহিতের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাঁকে। সেই সঙ্গে এদিন নিজে হাতে আরতিও করেন অভিষেক ব্যানার্জি। 

কিছুদিন আগেই নৈহাটির অরবিন্দ রোডের কাছে বড়মার নতুন কালী মন্দিরের উদ্বোধন হয়। মন্দির কর্তৃপক্ষের তরফে ওই অনুষ্ঠানে অভিষেক ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই সময় তৃণমূল সাংসদ উপস্থিত থাকতে পারেননি। তবে মন্দিরের কর্তৃপক্ষের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। 

আরও পড়ুন: দৈনিক ভাতা বাড়ল রাজ্যের মন্ত্রী, বিধায়কদের, মন্ত্রীদের বেতন ছাড়াল ১ লক্ষ টাকা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal