Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

মানুষের জুটছে না দু’টো রুটি- দু’মুঠো ভাত, আর প্রধানমন্ত্রী সারা দেশজুড়ে করছেন মন কি বাত; অভিষেক 

মানুষের জুটছে না দু’টো রুটি- দু’মুঠো ভাত, আর প্রধানমন্ত্রী সারা দেশজুড়ে করছেন মন কি বাত; অভিষেক 

জনসংযোগ যাত্রা থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের একবার প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। করণদিঘির জনসভা থেকে অভিষেকের কটাক্ষ, মানুষের জুটছে না দুটো রুটি, দুমুঠো ভাত আর প্রধানমন্ত্রী সারা দেশজুড়ে করছেন মন কি বাত। তৃণমূলের নবজোয়ার কর্মসূচির আওতায় জনসংযোগ যাত্রায় রয়েছেন অভিষেক ব্যানার্জি। সোমবার করণদিঘিতে জনসভা করেন তিনি।

সম্প্রতি প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের শততম পর্ব শেষ হয়েছে। সেই উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানও করেন প্রধানমন্ত্রী। আর তা নিয়েই প্রধানমন্ত্রীকে তীব্র খোঁচা দিলেন অভিষেক ব্যানার্জি। তাঁর অভিযোগ, বাংলায় ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। এদিকে মন কি বাতের একশোতম পর্ব উদযাপন করা হচ্ছে। 

করণদিঘির পর এদিন রায়গঞ্জেও সভা করেন অভিষেক। দ্বিতীয় সভা থেকেও এদিন বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন তিনি। কালিয়াগঞ্জ ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ, রাজবংশী যুবকের মৃত্যু নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিনি। তাঁর অভিযোগ, মৃত্যু নিয়ে রাজনীতি করতে ব্যস্ত বিজেপি। কোনও মৃত্যু ঘটলেই তা নিয়ে রাজনীতি করতে নেমে পড়ে গেরুয়া শিবির। 

আরও পড়ুন: মমতাকে চিঠি লিখে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ শুভেন্দুর, এবার বিজেপিতে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal