Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 June 2026

দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে রচনা ব্যানার্জি কে নিজের হাতে ফুচকা খাইয়ে দিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দুজনের এই মুহূর্ত দেখে দর্শক ভেসে গেলেন নস্টালজিয়াতে

দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে রচনা ব্যানার্জি কে নিজের হাতে ফুচকা খাইয়ে দিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দুজনের এই মুহূর্ত দেখে দর্শক ভেসে গেলেন নস্টালজিয়াতে

বাংলা চলচ্চিত্র জগতের একসময়কার অন্যতম জনপ্রিয় জুটি হলো রচনা ব্যানার্জি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর জুটি। এই জুটি একসময় একসাথে বহু সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। বর্তমানে রচনা ব্যানার্জি কে আমরা টেলিভিশনের বড়পর্দায় দেখতে না পেলেও ছোটপর্দায় রিয়েলিটি শোতে তার জনপ্রিয়তা তুঙ্গে। দিদি নাম্বার ওয়ান এখন বাংলার সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো। রচনা ব্যানার্জির সঞ্চালনায় এই শো প্রতিদিনই জমজমাট। অন্যদিকে বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখনো বড়পর্দা কাঁপিয়ে চলেছে। একের পর এক ছবিতে কাজ করে চলেছেন দশকের পর দশক ধরে। সম্প্রতি দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে উপস্থিত হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সঙ্গে সুপারস্টার দেব।

দেবের অভিনয় জীবনে প্রথম নায়িকা ছিলেন রচনা ব্যানার্জি। যদিও এরপর এর দুজন কে একসাথে দেখা যায়নি। ঐদিন দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে দেব এবং প্রসেনজিৎ এসেছিলেন তাদের আগামী ছবি কাছের মানুষের প্রচারের জন্য। আগামী ৩০শে সেপ্টেম্বর পঞ্চমীর দিন মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবিতে দুজন সুপারস্টারের পাশাপাশি নায়িকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ইশা সাহা কে। রবিবারের বিশেষ পর্বে তারকাদের মেলা বসেছিল দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে। ঐদিন রচনা ব্যানার্জি একেবারে পুজোর সাজে নিজেকে সাজিয়ে তুলেছিলেন।

ওই পর্বের প্রমো ভিডিও পোস্ট করে দেব ক্যাপশনে লিখেছেন ‘আমি জানি আগামিকাল তোমরা সকলে ব্যস্ত থাকবে। কিন্তু কী করব প্রচার তো করতেই হবে।’ ঐদিন দেব কে দেখা গিয়েছে মেরুন রঙের শেওয়ানি তে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর পরনে ছিল ব্লেজার। আর ঐদিন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে ফুচকা বানিয়ে সকলকে খাওয়াতে দেখা গিয়েছে বুম্বাদা কে। রচনা ব্যানার্জিকেও নিজের হাতে ফুচকা খাইয়ে দিয়েছিলেন তিনি ঐদিন। আর এই দৃশ্য দেখে দর্শক আবার সেই পুরোনো দিনগুলিতে ফিরে গিয়েছিলেন। ভেসে গিয়েছিলেন নস্টালজিয়া তে।

আরও পড়ুন: জনপ্রিয় চকলেট কোম্পানি কিটক্যাট বাজারে নিয়ে আসলো নতুন ‘উচ্ছেবাবু কিটক্যাট’ সোশ্যাল মিডিয়ার ভাইরাল হল সেই ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল