Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
3 July 2026

আকাশপথে ঘুরে দেখবেন পূর্ব মেদিনীপুর, আলাপনকে নিয়েই কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী

আকাশপথে ঘুরে দেখবেন পূর্ব মেদিনীপুর, আলাপনকে নিয়েই কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী

শনিবার দিঘা থেকে দুপুর ১টা নাগাদ হেলিকপ্টারে দূগর্ত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আকাশপথে মূলত পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখবেন মমতা। তাঁর সঙ্গে থাকবেন মুখ্য সচিব আলাপন ব্যানার্জি। এরিয়াল সার্ভে শেষে তিনি কলকাতায় ফিরে আসবেন। জানা যাচ্ছে নবান্নে ফিরে তিনি একটি বৈঠক করবেন আধিকারিকদের সঙ্গে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন মমতা ব্যানার্জি, বলে নবান্ন সূত্রে খবর।

শুক্রবারই দুই ২৪ পরগণার যশ বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন মমতা। প্রথমে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে একটি প্রশাসনিক রিভিউ বৈঠক করেন। তারপর চলে যান দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপে। সেখানেও যশের ক্ষয়ক্ষতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন। এরপর কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ সেরে আকাশপথে পৌঁছে যান দিঘা। সেখানে ছিল দিঘা নিয়ে রিভিউ মিটিং।

দিঘায় রিভিউ মিটিং শেষে, বিকেলে পায়ে হেঁটে দিঘার সি বিচ ঘুরে দেখেন মমতা। ক্ষতিগ্রস্ত এলাকা গুলি ঘুরে দেখেন তিনি। দিঘাকে নতুন ভাবে সাজানোর জন্য মুখ্যসচিব আলাপন ব্যানার্জিকে প্রয়োজনীয় নির্দেশও দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। শুক্রবার দিঘাতেই রাত্রিবাস করেন মমতা।

আরও পড়ুন: আদালতে নাটকীয় ট্যুইস্ট! জেল মুক্তি ঘটলেও ৪ হেভিওয়েটকে থাকতে হবে গৃহবন্দি, জানাল হাই কোর্ট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal