Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 July 2026

ফের বিশ্বের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ফের বিশ্বের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ফের বিশ্বের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মর্নিং কনসাল্ট আমে এক আন্তর্জাতিক সংস্থা এক সমীক্ষা চালায়। সেই সমীক্ষায় ৭৮ শতাংশ অ্যাপ্রুভাল পেয়ে বিশ্বের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা হয়েছেন নরেন্দ্র মোদী। এই আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় জানা গিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রয়েছেন সপ্তম স্থানে। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো রয়েছেন নবম স্থানে। ব্রিটেনের প্রধানমন্ত্রী প্রথম ১০-এ জায়গা করতে পারেননি। গত বছর ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তিনি রয়েছেন ১৩ তম স্থানে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো। ১৭ তম স্থানে রয়েছেন তিনি।

এই বছর ২৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে সমীক্ষা চালিয়েছিল ওই আন্তর্জাতিক সংস্থা। সমীক্ষায় দেশের বিভিন্ন প্রাপ্ত বয়স্ক ও শিক্ষিত নাগরিকদের মতামত নেওয়া হয়। সেখানেই বিশ্বর সবথেকে বেশি জনপ্রিয় হয়েছেন ভারতের প্রধয়ানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমীক্ষায় মোদীর পরই রয়েছেন মেক্সিকোর রাষ্ট্রনেতা আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। ৬৮ শতাংশ অ্যাপ্রুভাল রয়েছে তাঁর পক্ষে।

উল্লেখ্য, গত বছরও এই সংস্থার সমীক্ষায় বিশ্বের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বচরও সেই জায়গা ধরে রাখলেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: চার বছর পূর্তি মোদী সরকারের, বিজেপির সাফল্যের দাবির পালটা কটাক্ষ বিরোধীদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation