Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 June 2026

আলিয়া থেকে দীপিকা! স্কুলের গন্ডিও পেরোননি এই জনপ্রিয় অভিনেত্রীরা! এদিকে পর্দায় ফটফটিয়ে বলেন ইংরেজী, সামনে এল বলিউড অভিনেত্রীদের চাঞ্চল্যকর শিক্ষাগত যোগ্যতা

আলিয়া থেকে দীপিকা! স্কুলের গন্ডিও পেরোননি এই জনপ্রিয় অভিনেত্রীরা!  এদিকে পর্দায় ফটফটিয়ে বলেন ইংরেজী, সামনে এল বলিউড অভিনেত্রীদের চাঞ্চল্যকর শিক্ষাগত যোগ্যতা

দীপিকা পাডুকোন থেকেই শুরু করে প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেত্রীরা অভিনয়ের মাধ্যমে বলিউডে দর্শকদের মন একাধিকবার জয় করে নিয়েছেন। তবে এবার সামনে এলো তাদের গোপন শিক্ষাগত যোগ্যতার কথা যা জানতে পেরে বেশ অবাক হয়ে গিয়েছেন তাদের অনুগামীরা।

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অতি অল্প সময়ের মধ্যেই বলিউড এবং হলিউডে নিজের নাম প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। কিন্তু তার অনুগামীরা জানতে পেরে অবাক হয়ে গিয়েছেন যে মাত্র দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছেন এই অভিনেত্রী। এরপর মডেলিং এবং অভিনয়ের দিকে মন দেওয়ার জন্য পড়াশোনায় ইতি টানেন তিনি। অভিনেত্রী করিনা কাপুরও অভিনয় জগতে আসার জন্য অতি অল্প বয়সেই চুকিয়ে দিয়েছিলেন পড়াশোনার পাঠ। জানা যায় তিনি স্কুলের গণ্ডি পেরোতেও সক্ষম হননি।

আরেক বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত দশম শ্রেণীতে ফেল করার পর বাড়ি থেকে পালিয়ে পৌঁছে গিয়েছিলেন মুম্বাই। এরপর অভিনয় জগতে তিনি সফল হলেও আর কোনদিন ফিরে যাননি স্কুলের পড়াশোনার গন্ডিতে। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও প্রিয়াঙ্কা চোপড়ার মতোই স্কুলে পড়ার সময় থেকেই শুরু করে দিয়েছিলেন অভিনয় এবং মডেলিং।

আরও পড়ুন: বসিরহাটের সাধারণ ঘরের মেয়ে থেকে কিভাবে হয়ে উঠলেন টলিপাড়ার ‘বার্বি ডল’! পেরোতে হয়েছে অনেকগুলো ধাপ, লড়াই করে টলিউডে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী মনামি ঘোষ, তুমুল ভাইরাল ভিডিও

যে কারণে দ্বাদশ শ্রেণীর পড়ার পর কলেজে ভর্তি হননি অভিনেত্রী। আরেক বলিউড অভিনেত্রী সোনম কাপুর স্নাতক কোর্সে ভর্তি হলেও অভিনয়ের জন্য ছেড়ে দেন পড়াশোনা। বলাই বাহুল্য প্রিয় অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা জানতে পেরে বেশ চমকে গিয়েছেন নেটিজেনরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story